দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক পেসার হাসান মাহমুদ। ডারউইন টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ডানহাতি এই পেসার।
অস্ট্রেলিয়া সফরের আগে চোটের কারণে নাহিদ রানা ছিটকে গেলে বাংলাদেশ দলের বোলিং আক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা দূর করে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন হাসান। ডারউইনে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। ওই ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান।
তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলারের প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তিও গড়েন তিনি। এর আগে টেস্টে মাশরাফি বিন মুর্তজা তিনটি, ওয়ানডেতে রুবেল হোসেন এবং টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদ চারটি করে উইকেট নিয়েছিলেন।
প্রথম ইনিংসের দুর্দান্ত বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান। ২২৮ রানের লিড নিয়ে বোলিংয়ে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে প্রথম দুটি ব্রেকথ্রু এনে দেন তিনি। পরে সেঞ্চুরি করা ক্যামেরন গ্রিনকেও আউট করেন এই পেসার।
দ্বিতীয় ইনিংসে ৫৬ রান দিয়ে তিন উইকেট নেন হাসান। দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার নয় উইকেট। তাঁর এই দুর্দান্ত বোলিংয়েই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পথ তৈরি হয়।
এমএম/